১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামিনে কারামুক্ত কনটেন্ট নির্মাতা ফাহিম

তাকে চার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জামিনে কারামুক্ত কনটেন্ট নির্মাতা ফাহিম
আদালতে আর এস ফাহিম চৌধুরী। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 12:26 AM

Updated : 11 Sep 2026, 03:38 PM

হত্যা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসবিরোধী আইনের চার মামলায় জামিনের পর কারামুক্ত হয়েছেন কনটেন্ট নির্মাতা আর এস ফাহিম চৌধুরী।

শনিবার সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে তার বের হওয়ার তথ্য দিয়েছেন তার আইনজীবী মো. রবিউল্লাহ।

তিনি বলেন, মোহাম্মদপুর থানার দুটি, গুলশান থানার একটি এবং রমনা থানার এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান ফাহিম। সেই আদেশ কারাগারে পৌঁছানোর পর শনিবার সন্ধ্যায় কারামুক্ত হন তিনি। ওইসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় গত ২৯ মার্চ বিকালে ‘মবের’ শিকার হন ফাহিম। পরে শাহ আলী থানা পুলিশ এসে তাকে নিয়ে যায়। 

এরপর তাকে জুলাই আন্দোলনের গুলশান থানার ইমরান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে মোহাম্মদপুর থানার তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত তাকে দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। একটি নামঞ্জুর হয়।

এ তিন মামলায় জামিনের আদেশের পর ফাহিমকে নতুন করে রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

তার আইনজীবী বলেন, সবশেষ এ মামলায় জামিন নিয়ে কারামুক্ত হলেন ফাহিম।

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম নতুন মামলায় গ্রেপ্তার

কনটেন্ট নির্মাতা ফাহিম এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার