Published : 13 Jul 2026, 01:09 AM
স্পোর্টস চেইন শপ দুরন্ত স্পোর্টস গ্যালারির দুটি নতুন বিক্রয়কেন্দ্র চালু করেছে আরএফএল।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও সিলেটের উপশহরে বিক্রয়কেন্দ্র দুটি উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
রেবাবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে আরএফএল বলেছে, নতুন দুটি বিক্রয়কেন্দ্রে বিভিন্ন ধরনের বাইসাইকেল ও বাইসাইকেলের সরঞ্জাম পাওয়া যাবে।
ক্রিকেট ও ফুটবল খেলার সরঞ্জাম, চলতি ফিফা বিশ্বকাপের ফুটবল ও জার্সিসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী পাওয়া যাবে।
অনুষ্ঠানে আর এন পাল বলেন, "দুরন্ত স্পোর্টস গ্যালারির মূল লক্ষ্য হলো দেশব্যাপী মানসম্মত ও আধুনিক স্পোর্টস ও ফিটনেস পণ্য সহজলভ্য করা। আমরা বর্তমানে পণ্যের একটি বড় অংশ দেশেই উৎপাদন করছি এবং রপ্তানিও করছি, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।"
উদ্বোধনীতে অন্যদের মধ্যে দুরন্ত স্পোর্টস গ্যালারির বিজনেস হেড সিরাজুল গনি মঞ্জু, হেড অব সেলস কামাল হোসেন ও ব্র্যান্ড ম্যানেজার আসিফ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।