২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনস্কেল বাস্তবায়নের দাবিতে গ্রাম পুলিশের বিক্ষোভ

বেতনস্কেল কার্যকর এবং রেশন চালুর দাবিতে বুধবার মানিকগঞ্জে বিক্ষোভ করেছেন গ্রাম পুলিশ সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

মানিকগঞ্জ, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতনস্কেল কার্যকর এবং রেশন চালুর দাবিতে বুধবার মানিকগঞ্জে বিক্ষোভ করেছেন গ্রাম পুলিশ সদস্যরা। দুপুরে শহরে মিছিল শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন। সমাবেশে তারা বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) কর্মচারী বিধিমালা-২০১১ ঘোষণার পরও গ্রাম পুলিশরা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বারবার প্রতিশ্র“তি দেওয়ার পরও তাদের বেতন স্কেল বাস্তবায়িত হচ্ছে না। তারা পুলিশ বাহিনীর মতো তাদের জন্যও রেশনিং ব্যবস্থা কার্যকরের দাবি জানান। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের জেলা সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল হোসেন, আব্দুল লতিফ মোল্লা, শাজাহান আলী, নূরুল ইসলাম, দলিল মিয়া প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৩০ ঘ.