২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রেমিকার’ বাড়িতে যুবকের আত্মহত্যা

নরসিংদীর মধ্য কান্দাপাড়ায় ‘প্রেমিকার’ বাড়িতে ফাঁসি দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 10:01 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

নরসিংদী, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মধ্য কান্দাপাড়ায় ‘প্রেমিকার’ বাড়িতে ফাঁসি দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতের কোনো এক সময় শহরের দেশপ্রিয় রোডের ওই বাসায় আত্মহত্যা করেন সুব্রত সাহা (২০), যিনি পাশের বাসার শংকর সাহার ছেলে। তবে সুব্রত কীভাবে ওই বাসায় ঢুকলেন এবং কেন আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে নরসিংদী থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, মধ্য কান্দাপাড়ার ওই বাসার ভাড়াটিয়ার মেয়ের সঙ্গে সুব্রতর প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে চিঠি আদান-প্রদান, মোবাইলে কথা হতো বলে জানা গেছে। অবশ্য মেয়ের পরিবার তা অস্বীকার করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, “তারা দাবি করেছেন, সুব্রত দীর্ঘদিন ধরে তাদের মেয়েকে উত্যক্ত করতো।” সদর থানা ওসি আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৬০৩ ঘ.