টাঙ্গাইল, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিহাতী উপজেলায় ট্রাকের চাপায় টেম্পোর চালকসহ দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন।
বুধবার উপজেলার সল্লায় সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টেম্পোর চালক কুর্শাবেনু গ্রামের কাশেম তালুকদারের ছেলে মো. মানিক (২৫), গোহালিয়াবাড়ি গ্রামের আজগর আলীর ছেলে লিয়াকত আলী (৫০) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আবদূর রহমানের ছেলে আবদুল্লাহ (২২)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি ইউনুস আলী মিয়া জানান, গোহালিয়াবাড়ি থেকে এলেঙ্গাগামী টেম্পোকে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
এরা সবাই ধান কাটার শ্রমিক হিসেবে কাজের সন্ধানে এলেঙ্গা যাচ্ছিলেন বলে জানান ওসি।
আহতদের টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/০৯৫৪ ঘ.
bdnews24