২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১০৫ কেজি পলিথিন জব্দ

নগরীর জেল রোড এলাকার চারটি দোকান থেকে ১০৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

চট্টগ্রাম, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর জেল রোড এলাকার চারটি দোকান থেকে ১০৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (কারিগরি) সেলিনা আকতার ও পরিদর্শক মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব পলিথিন আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেল রোড এলাকার মেসার্স এম আজিজ এন্টারপ্রাইজ, ফরহাদ অ্যান্ড ব্রার্দাস, আল মদিনা প্যাকেজিং ও শাহ আমানত ট্রের্ডাস থেকে ১০৫ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। পলিথিন বাজারজাতকরণ ও বিক্রয়ের দায়ে প্রতিষ্ঠানগুলোর মালিকদের ২৮ মে মধ্যে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে শুনানিতে হাজির হয়ে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/১৯৩৬ ঘ.