২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ নির্দেশনা সম্মেলন

হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাস বিষয়ে একটি সম্মেলন আয়োজন করছে লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 05:55 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাস বিষয়ে একটি সম্মেলন আয়োজন করছে লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ। জাতীয় জাদুঘরে আগামী ২ জুন সকালে ‘হেপাটাইটিস বি এবং সি দিক নির্দেশনা সম্মেলন ২০১২’ অনুষ্ঠিত হবে বলে লিভার ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের দিক নির্দেশনামূলক করণীয় বিষয়ে অবহিত করা হবে সম্মেলনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ সম্পর্কে বিভ্রান্তি দূর করতে এই ভাইরাস এবং রোগের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে এখানে। সম্মেলনে আলোচনা পর্বে সরাসরি চিকিৎসকদের প্রশ্ন করতে পারবেন অংশগ্রহণকারীরা। সোমবার থেকে সম্মেলনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চলবে ২৬ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে +৮৮০১৭৫৫৫২৮৮১১ নম্বরে ফোন করে রেজিস্ট্রেশন করা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/২৩৫০ ঘ.