ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রদল সভাপতি মিজানুর রহমান রাজকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
তেজগাঁও থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির ডাকা হরতালের আগের দিন বুধবার কারওয়ান বাজার এলাকায় একটি গাড়ি পোড়ানোর ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/০০০৭ ঘ.
bdnews24