খুলনা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় বাংলাদেশ দলিল লেখক সমিতির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত ৮টার দিকে খুলনা মহানগরীর কেসিসি মার্কেটে দলিল লেখক সমিতির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসিচব খান মোহাম্মদ জাকির হোসেনকে (৫০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
খুলনা সদর থানার ওসি মো. শাহবুদ্দিন আজাদ জানান, হেলমেট পরা দুই ব্যক্তি কেসিসি সুপার মার্কেটে জাকির হোসেনের চেম্বারে এসে জাকির কোথায় তা জানতে চায়। এ সময় জাকির চেম্বার থেকে বের হলে তাকে গুলি করে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায় দুবৃর্ত্তরা।
হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬২৭ ঘ.
bdnews24