সিলেট, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একসঙ্গে চার সন্তানের মা হয়েছেন সুনামগঞ্জের লুৎফুন নাহার।
রোববার সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারে ভূমিষ্ঠ এ চার শিশুসহ মা সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
লুৎফুন নাহার সুনামগঞ্জের দোয়ারা এলাকার আব্দুল আউয়ালের স্ত্রী। আব্দুল আউয়াল ওই এলাকার একটি স্কুলের শিক্ষক।
অস্ত্রোপচারকারী চিকিৎসক রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আব্দুস সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টায় অস্ত্রোপচারে ভূমিষ্ঠ চার নবজাতকের মধ্যে দু’জন হল ছেলে এবং দু’জন মেয়ে।
হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের প্রধান ডা. মো. তারেক আজাদ বলেন, চার নবজাতকের সবাই সুস্থ আছে। তাদের ওজনও ঠিক আছে। তাদের মাও সুস্থ রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৭ ঘ.
bdnews24