২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বশুরকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ সদরে শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ে জামাইয়ের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 05:23 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

মুন্সীগঞ্জ, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ সদরে শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ে জামাইয়ের বিরুদ্ধে। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মিরকাদিম পৌরসভায় একটি বস্তিতে এ হামলায় নিহত হন আলী হোসেন (৪০)। তিনি বরিশালের হিজলা উপজেলার চরবাউশিয়া গ্রামের আফাজউদ্দিনের ছেলে। সপরিবারে থাকতেন মুন্সীগঞ্জের মিরকাদিম পোর্টের পাশের বস্তিতে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবুল বাসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাস খানেক আগে আলী হোসেনের মেয়ের সঙ্গে ফেরিওয়ালা মোহনের (২৫) বিয়ে হয়। মোহনের নানা অত্যাচরের কারণে স্বামীর বাড়িতে যেতে চাচ্ছিল না তার মেয়ে। এই নিয়ে ঝগড়ার এক পর্যায়ে আলী হোসেনকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে মোহন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর মোহন মিয়া পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএমইচপি/ডিডি/২৩১৮ ঘ.