২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইকরামূল কবির নায়েমের মহাপরিচালক

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীর (নায়েম) মহাপরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশিক্ষণ ও বাস্তবায়ন) অধ্যাপক শেখ ইকরামূল কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 03:20 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীর (নায়েম) মহাপরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশিক্ষণ ও বাস্তবায়ন) অধ্যাপক শেখ ইকরামূল কবির। রোববার শিক্ষা মন্ত্রণালয় তাকে এই পদে নিয়োগ দেয়। গত ১৭ মে নায়েমের মহাপরিচালক অধ্যাপক শামসুর রহমানের চাকরির মেয়ার শেষ হয়। অধ্যাপক কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার সন্ধ্যায় নিয়োগপত্র হাতে পেয়েছি। সোমবার কাজে যোগ দেব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২১২৩ ঘ.