২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে নাসাকা সদস্য আটক

কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী-নাসাকার এক সদস্যসহ সেদেশের দুই নাগরিককে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 02:01 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

কক্সবাজার, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী-নাসাকার এক সদস্যসহ সেদেশের দুই নাগরিককে আটক করেছে বিজিবি। বালুখালী কাটাপাহাড় এলাকা থেকে শুক্রবার দুপুরে তাদের আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে। কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, আটকদের একজন হলেন নাসাকা সদস্য (নম্বর ২৩২১৮৫) রিওআনা (২৯)। তিনি মিয়ানমারের নাইচদং ক্যাম্পের রেজিমেন্ট সদস্য। অপরজন সৈয়দ হোসেন (৩৫) হলে মংডু জেলার নাইচদং গ্রামের সোনা আলীর ছেলে। খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুরে টহল দেওয়ার সময় ওই দু’জনকে আটক করা হয়। এ সময় ছয় বস্তা চালসহ একটি নৌকা জব্দ করা হয়। আটককৃতরা বিজিবির হেফাজতে রয়েছেন। রোববার পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেওয়া হবে বলে খালেকুজ্জামান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯৫৬ ঘ.