২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে, এর মধ্যে দুজন ভাই-বোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 11:39 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

গোপালগঞ্জ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে, এর মধ্যে দুজন ভাই-বোন। শনিবার দুপুরে কোটালীপাড়া উপজেলার মাচারতার গ্রামে দুই সহোদরের মৃত্যু হয় স্থানীয়রা জানিয়েছে। অন্য শিশুর মৃত্যু হয়েছে সদর উপজেলার বোড়াশী গ্রামে। কোটালীপাড়ার কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউপি সদস্য প্রেমানন্দ বৈরাগীর মেয়ে পলি বৈরাগী (৫) ও ছেলে নয়ন বৈরাগী (৩) মাচারতার গ্রামে বাড়ির পুকুরের পাশে বসে খেলছিল। এক পর্যায়ে নয়ন ও পলি দুজন পুকুরে নেমে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর বিকালে পুকুর থেকে দুই ভাই-বোনের লাশ উদ্ধার করা হয় বলে চেয়ারম্যান জানান। সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, বোড়াশী গ্রামের রবিন মজুমদারের ছেলে, বোড়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র প্রকাশ মজুমদার বাড়ির পাশের খালে গোসলের সময় ডুবে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৬ ঘ.