২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পোলট্রি খামারে আগুন

ভোলার দৌলতখান উপজেলায় একটি পোলট্রি খামারে আগুন লেগে আনুমানিক ১২শ’ মুরগি পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 08:58 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ভোলা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার দৌলতখান উপজেলায় একটি পোলট্রি খামারে আগুন লেগে আনুমানিক ১২শ’ মুরগি পুড়ে গেছে। ভোলা ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার মো. ইয়াকুব আলী জানান, শুক্রবার রাত ২টার দিকে দৌলতখানের দিদারুল্লা গ্রামে রফিকুল ইসলামের মুরগী খামারে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় ঘণ্টাব্যপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খামারের মালিক রফিকুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তার খামারের ১২শ’ মুরগি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ইয়াকুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পোলট্রি ফার্মের ১২শ’ মুরগি পুড়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রফিকুল ইসলাম। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্পন্ন হয়নি বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ইয়াকুব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৫০১ ঘ.