২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ ২ ঘন্টা পর চালু

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় রেল যোগাযোগ বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 07:37 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ব্রাহ্মণবাড়িয়া, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সকাল সোয়া ১১টা থেকে রেল যোগাযোগ বন্ধ ছিল। ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসের ট্রেনের চালক আবুল খায়ের জানান, শুক্রবার সকাল সোয়া ১১টায় কসবায় রেল স্টেশনের আউটার সিগন্যালে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। পরে দুপুর ১টায় আখাউড়া থেকে উদ্ধারকারী ইঞ্জিন এসে বিকল ইঞ্জিনটি সরিয়ে নিলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। বিকল হওয়ার স্থানে রেলের লাইন একটিই থাকায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছিল। “ইঞ্জিন বিকল থাকায় চট্টগ্রামের সঙ্গে সিলেটেরও রেল যোগাযোগ বন্ধ ছিল। সেটিও এখন সচল হয়েছে,” জানান ট্রেনচালক খায়ের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এসইউ/১৩৩৫ ঘ.