২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ম্যানহোলে তরুণীর লাশ

সাভারের আশুলিয়ায় একটি বাড়ির ম্যানহোলের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় (২২) এক তরণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 03:11 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

সাভার, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় একটি বাড়ির ম্যানহোলের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় (২২) এক তরণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জামগড়ার বটতলা এলাকার আবুল হোসেনের ভাড়া বাড়ির ম্যানহোল থেকে ওই লাশ উদ্ধার করা হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াচুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বাড়ির ভাড়াটিয়ারা ম্যানহোলে একটি লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ইলিয়াচুর রহমান বলেন, নিহতের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর শ্বাসরোধ করে ওই তরুণীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২১০৭ ঘ.