ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের কারণে এইচএসসি পরীক্ষা একদিন পিছিয়ে দেওয়ায় সাব-রেজিস্ট্রার পদে শুক্রবারের প্রিলিমিনারি পরীক্ষাও স্থগিত করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন ক্যাডার) আলী নূর বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
ঢাকার ১৯টি কেন্দ্রে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পিএসসির অধীনে সাব-রেজিস্ট্রার পদে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল। ৪০টি পদের বিপরীতে ৩৮ হাজার চারশ ২৬ জন প্রার্থী আবেদন করেছে এবার।
জ্যেষ্ঠ নেতাদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকায় এদিনের এইচএসসি পরীক্ষা শুক্রবারে পিছিয়ে দেওয়া হয়।
এ কারণেই শুক্রবার সাব-রেজিস্ট্রার পদে নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না বলে আলী নূর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরআরডি/জেকে/১১৩০ ঘ.
bdnews24