২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিয়ম হত্যা: ৩ জনের ফাঁসির আদেশ

রাজশাহী গোদাগাড়ী উপজেলার শিমলা গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী মরিয়ম মুর্মু হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 11:16 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

রাজশাহী, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী গোদাগাড়ী উপজেলার শিমলা গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী মরিয়ম মুর্মু হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার সকালে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মরিয়মের খালাতো ভাই আন্দ্রিয়াস মুর্মু, জোহান মারাণ্ডি ও শওকত ইকবাল। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে উমর কিসকুকে। ২০১১ সালের ৯ জুলাই রাতে বাড়ি থেকে তুলে নিয়ে মরিয়ম মুর্মুকে ধর্ষণ করে হত্যা করা হয়। হত্যার পর মরিয়মের বিবস্ত্র লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। এ ঘটনায় মরিয়মের ছেলে উইলসন মুর্মুর করা মামলার শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। একই সঙ্গে ফাঁসির আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে এবং যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত কিসকুকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায়ের সময় সব আসামিকে আদালতে হাজির করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭১৫ ঘ.