২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাসের মৃত্যু: ধানম-ির ওসির অপসারণ দাবি

রাজধানীতে বাসচাপায় সাংবাদিক বিভাস চন্দ্র নিহতের ঘটনায় ধানম-ি থানার ওসি মনিরুজ্জামানের অপসারণ দাবি করেছে সাংবাদিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 07:26 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে বাসচাপায় সাংবাদিক বিভাস চন্দ্র নিহতের ঘটনায় ধানম-ি থানার ওসি মনিরুজ্জামানের অপসারণ দাবি করেছে সাংবাদিকরা। ঢাকা রিপোটার্স ইউনিটি ও ঢাকা ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা বুধবার দুপুর ১২টার দিকে ধানম-ি থানার সামনে অবস্থান নিয়ে এই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। আগামী রোববার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সোমবার একই স্থানে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয় এই সমাবেশ থেকে। সমাবেশে উপস্থিত হয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ঘটনার দিন পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ায় আমি অনুতপ্ত। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তদন্ত চলছে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।” ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা সাধারণ সম্পাদক সাজ্জাদ খান তপু, ঢাকা ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান লাভলু, সাধারণ সম্পাদক ইসারফ হোসেন ইসা ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক সাহেদ চৌধুরি সহ আরো সাংবাদিক নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। গত ১১ মে বিকালে মোটরসাইকেলে করে ধানমন্ডির ২ নম্বর সড়কে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় নিহত হন ইংরেজি দৈনিক ইনডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহা। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে মৈত্রী পরিবহনের বাসটি ভাংচুর করে এবং আগুন লাগানোর চেষ্টা চালায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউ- ফাঁকা গুলি ছোড়ে। শনিবার রাতে বাসটির চালক মফিজকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বিভস নিহত হওয়ার দিনই শাহবাগ এলাকায় বাসের ধাক্কায় নিহত হন বরিশালের দৈনিক মতবাদ পত্রিকার ফটো সাংবাদিক শহীদুজ্জামান টিটু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/জেকে/১৩২০ ঘ.