২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে সোমবার রাতে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 02:54 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

নারায়ণগঞ্জ, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে সোমবার রাতে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পাগলা এলাকায় অবস্থিত আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের কার্যালয় থেকে গ্রেপ্তার সেন্টু কাজী (৩১) ফতুল্লার মাদক বিক্রেতাদের নিয়ন্ত্রক এবং সন্ত্রাসী বলে র‌্যাব জানিয়েছে। তার কাছ থেকে একটি গুলিভর্তি দেশে তৈরি পিস্তল উদ্ধার করা হয়। তিনি ফতুল্লার দাপা ইদ্রাকপুর শৈলকুড়া এলাকার প্রয়াত মতলব কাজীর ছেলে। মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র‌্যাব-১১’এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির কার্যালয়ে সেন্টু কাজীকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। র‌্যাব-১১’র ইনচার্জ মেজর আবু সাঈদ খান সাংবাদিকদের বলেন, আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন কার্যালয় থেকে গুলিভর্তি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, সেন্টুর বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, জমিদখল, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগে অনেক মামলা রয়েছে। এগুলোর মধ্যে বেশকিছু মামলার বিচার কাজও চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/২০৪৯ ঘ.