বরিশাল, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলা থেকে নিষিদ্ধি ঘোষিত সংগঠন হিজবুত তাওহিদের ছয় নারী সদস্যকে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে আধুনা গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জােিয়ছে।
গৌরনদীর শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধুনা গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে প্রচারণা চালাচ্ছিল ওই ছয় নারী। এ সময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে দেয়।
গৌরনদী থানার ওসি আবুল কালাম বলেন, আটকদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আটকরা হলেন উপজেলার সাঁকোকাঠি গ্রামের মক্কেল আলীর স্ত্রী মাহিনুর বেগম (৩৮), মোবারক হাওলাদারের মেয়ে নাজমুন নাহার (১৮), শাহজিরা গ্রামের আব্বাস বেপারীর মেয়ে বীথি (১৮), মো. আলমগীরের স্ত্রী শাহনাজ (৪৫), মন্নান মীরের স্ত্রী বকুল বেগম (৫০) ও ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের হারুন-অর রশিদ হাওলাদারের মেয়ে মোসাম্মাৎ আমেনা বেগম (১৮)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৮১৫ ঘ.
bdnews24