২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চলতি গ্রীষ্ম মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 07:03 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি গ্রীষ্ম মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা আবুল কালাম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বোচ্চ। সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবুল কালাম জানান, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরো কয়েকদিন চলতে পারে। মঙ্গলবার খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/০১০২ ঘ.