ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তক্ষক ধরে বিক্রি করার অপরাধে দুই ব্যক্তিকে সাজা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে রাজধানীর কাঁটাবনে আটকের পর তাদের এই সাজা দেওয়া হয়। সাজা পাওয়া দুজন হলেন- সিলেটের হিরন মিয়া (৩৮) ও মৌলভীবাজারের টিটু মিয়া (২৮)।
র্যাবের হাকিম এ এইচ এম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হিরন ও টিটু গত সাতদিন আগে মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ১২টি তক্ষক ধরে বিক্রির জন্য ঢাকায় আনে।
র্যাব ক্রেতা সেজে ১২টি তক্ষকসহ তাদের গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
হিরন ও টিটুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে আনোয়ার পাশা জানান।
বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে তক্ষক বিক্রি করা অপরাধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২১২৬ ঘ.
bdnews24