২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে যুবকের জবাই করা লাশ উদ্ধার

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছন থেকে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 05:20 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

গোপালগঞ্জ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছন থেকে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে সদর উপজেলার গোবরা গ্রামে বিশ্ববিদ্যালয়ের পেছনের একটি ডোবা থেকে জিব্রাইল মোল্লার (২২) লাশ উদ্ধার করে পুলিশ। গোপালগঞ্জ শহরের সবজি ব্যবসায়ী জিব্রাইল সদর উপজেলার চরপাথালিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গোবরা গ্রামের ঠান্ডু শেখকে (৫০) আটক করেছে পুলিশ। গোপালগঞ্জ সদন থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, শনিবার রাত ৯টায় জিব্রাইলকে ডেকে নিয়ে যায় ঠান্ডু শেখের ছেলে দ্বীন ইসলাম শেখ। এরপর রোববার সকালে জিব্রাইলের জবাই করা লাশ উদ্ধার করা হয়। টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১১১৭ ঘ.