চাঁদপুর, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ ওঠায় মতলব উত্তর থানার এক উপ-পরিদর্শককে প্রত্যাহার কবা হয়েঝেভ
এসআই মোহাম্মদ রফিককে শনিবার পুলিশ সুপার মুহম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী এক আদেশে পুলিশ লাইনে যোগ দেয়ার নির্দেশ দেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমীর জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার রাতে মতলব উত্তরে লিয়াকত হোসেন নামের এক ব্যবসায়ী খুন হয়। ওই সময়ে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠে এসআই রফিকের বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিদি/এমআই/২৩৪৭ ঘ.
bdnews24