২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে দু’টি বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 06:48 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

সিরাজগঞ্জ, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে দু’টি বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। দুর্ঘটনার পর ওই মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। নিহতরা হলেন- জিদান পরিবহনের সুপারভাইজার আবুল হোসেন (৩২) ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামকি গ্রামের হাতেম আলীর ছেলে কামরুল ইসলাম (৪০)। রায়গঞ্জ থানার ওসি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ভোরে ঢাকাগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জিদান পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। “ঘটনাস্থলেই জিদান পরিবহনের সুপারভাইজার আবুল হোসেন নিহত হয়। আহতদের মধ্যে পাঁচজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে কামরুল ইসলাম মারা যান।” অপর চারজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছেন- লালমনিহাটের গালাভারী এলাকার আজিজুর রহমানের ছেলে নূরুল ইসলাম (২২), আদিতপুর উপজেলার গঞ্জমড়–য়া গ্রামের দেলোয়ারের হোসেনের বাবলু (৩০), রংপুরের কোতয়ালী উপজেলার পশ্চিম গনেশপুর এলাকার ওয়াজেদ আলীর ইমদাদুল হক (২২) ও ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার আ. হালিমের ছেলে গাজী (৩৫)। প্রায় দুই ঘণ্টা পর দুর্ঘটনা কবলিত বাস দু’টিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি আনিসুর রহমান। নিহতদের লাশ উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/কিউএইচ/১২৪৫ ঘ.