২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ধান শুকানো নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর মারধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 05:55 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

গাইবান্ধা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাঘাটা উপজেলায় ধান শুকানো নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর মারধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গজারিয়া গ্রামে শুক্রবার এ হামলায় নিহত হন আইজ উদ্দিন (৬২)। সাঘাটা থানার ওসি আহসান হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই গ্রামের বাসিন্দা আনোরুল ইসলামের একখণ্ড জমি আব্দুল জলিল বন্ধক নিয়েছেন। আইজ উদ্দিন ওই জমিতে কয়েকদিন ধান শুকনোর জন্য আব্দুল জলিলের কাছে অনুমতি নেন। পরে তিনি জমিটি পরিষ্কার করেন। শুক্রবার সকাল ১০টার দিকে আইজ উদ্দিন ধান শুকাতে নিয়ে গেলে আনোরুল ইসলাম বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আইজ উদ্দিনকে ধান বহন করার লাঠি দিয়ে মারধর করেন আনোয়ারুল। বাড়ি নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। আইজ উদ্দিনের বুকের নিচে জখমের চিহ্ন রয়েছে বলেও ওসি জানান। নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৪ ঘ.