২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বিয়ের সময় আসর থেকে বর গ্রেপ্তার

আগের স্ত্রীর মামলায় শুক্রবার বিয়ের আসর থেকে গ্রেপ্তার হয়েছেন গাজীপুরের এক যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 04:53 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

গাজীপুর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের স্ত্রীর মামলায় শুক্রবার বিয়ের আসর থেকে গ্রেপ্তার হয়েছেন গাজীপুরের এক যুবক। কালিয়াকৈর উপজেলার জালশুকা থেকে গ্রেপ্তার মো. শাহীন আলম (২৬) গাজীপুরের জিরানী এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। তার বাড়ি কালিয়াকৈরের দক্ষিণ পাকুল্লায়। এলাকাবাসীর বরাত দিয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কুতুব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহীন আলম এর আগে খুলনার পারভীনকে বিয়ে করেন। পারিবারিক কলহের কারণে কিছুদিন আগে তিনি বাবার বাড়ি চলে যান। এরপর তিনি খুলনার আদালতে শাহীনের বিরুদ্ধে একটি নারী নির্যাতন মামলা করেন। ওই মামলায় শাহীনের বিরুদ্ধে ওয়ারেন্টও জারি হয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, শাহীন প্রথম বিয়ের কথা গোপন রেখে কালিয়াকৈরের জালশুকা এলাকার শ্রেণির এক ছাত্রীকে (১৪) বিয়ে করছিলেন। এ খবর পেয়ে শাহীনের প্রথম স্ত্রী বিষয়টি কালিয়াকৈর থানায় জানান। দুপুরে বিয়ের আসর থেকে শাহীনকে গ্রেপ্তারের সময় তার সঙ্গীরা পালিয়ে যায় বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৫ ঘ.