২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে মেছো বাঘ পিটিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি মেছোবাঘ পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 01:17 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঝিনাইদহ, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি মেছোবাঘ পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। শুক্রবার ধর্মপাড়া গ্রামের লোকজন মারার পর মেছোবাঘটি গাছে ঝুলিয়ে রাখে। গ্রামের একটি কলাক্ষেতে গর্তের ভেতর বাঘটি বাসা বেঁধেছিল বলে এলাকাবাসী জানিয়েছে। গ্রামের আব্দুল আলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মোস্তফা ও শাহজাহান নামে দু’জন শ্রমিক কলাক্ষেতে কাজ করতে গেলে বাঘটি তাদের তাড়া করে। তারা পালিয়ে গিয়ে গ্রামে খবর দিলে লোকজন লাঠিসোটা নিয়ে গর্ত খুড়ে বাঘটি বের করার চেষ্টা করে। এক পর্যায়ে গর্ত থেকে বের হয়ে লোকজনের উপরও হামলার চেষ্টা করে। হত্যার পর লোকজন বাঘটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে গাছে ঝুলিয়ে রাখে। কলাক্ষেতের গর্তের ওই বাসা থেকে গত ১৫ দিনে মেছোবাঘটি ১০/১২টি ছাগল মেরেছে বলেও তিনি জানান। শৈলকুপা থানার ওসি শাহিনুল ইসলাম শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি খবরটি শোনেননি। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এটি অন্যায় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৬ ঘ.