চাঁদপুর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মতলবে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে এ ঘটনায় নিহত ব্যক্তির নাম লিয়াকত হোসেন সরকার (৫৫)। তিনি মতলব উত্তর উপজেলার এনায়েতপুর এলাকার বাসিন্দা।
মতলব উত্তর থানার ওসি মো. রুস্তম আলী শিকদার জানান, বৃহস্পতিবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এনায়েত নগর বাজারে একটি রেস্তোরাঁয় চা খাওয়ার করার সময় লিয়াকতের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ১১টায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিয়াকত।
ওসি বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইফতেখার হোসেনের ছেলে দীপু, অপু, টিপু এবং সেকান্দরের ছেলে উজ্জ্বলসহ বেশ কজন যুবক লিয়াকতকে হত্যা করেছে।”
মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, পুলিশ লিয়াকতের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৪৩৩ ঘ.
bdnews24