চট্টগ্রাম, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
চট্টগ্রাম কারাগারের জেলার মাহবুবুল আলম জানান, জাহাঙ্গীর আলম (৩৯) নামের ওই হাজতী মাদকাসক্ত ছিলেন। কারাগারে আসার পর থেকেই তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীর মারা যান বলে জানান জেলার।
জাহাঙ্গীর মিরসরাই পৌরসভার ৩ নম্বর তালবাড়িয়া ওয়ার্ডের হোসেনুজ্জামানের ছেলে। গত মঙ্গলবার একটি মাদক মামলায় গ্রেপ্তার হলে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
জেলার মাহবুবুল আলম জানান, জাহাঙ্গীরের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/কিউএইচ/২০০০ ঘ.
bdnews24