২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে তেল চুরির সময় ৩ জন আটক

সিলেটে তেলবাহী লরি থেকে তেল চুরি করে বিক্রির সময় তিনজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 10:53 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

সিলেট, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে তেলবাহী লরি থেকে তেল চুরি করে বিক্রির সময় তিনজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার চণ্ডিপুল এলাকার একটি তেলের দোকান থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-৯ এর উপ-পরিদর্শক ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পদ্মা অয়েল কোম্পানির ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে বিভিন্ন পেট্রোল পাম্পে সরবরাহ করার আগে একটি ট্যাংকলরির চালক ও তার সহকারি কিছু তেল বিক্রি করে দেয়। তিনি আরো জানান, এ খবর পেয়ে বৃহস্পতিবার চণ্ডিপুলের একটি দোকান থেকে লরি চালকের সহকারিসহ তিনজনকে আটক করে র‌্যাবের একটি বিশেষ দল। তবে লরির চালক পালিয়ে গেছে। আটককৃতরা হলেন, লরি চালকের সহকারি আব্দুল কাদের (২৫) এবং মো. শামীম (২০) ও মো. রাজন (১৮)। আটককৃতদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও র‌্যাবের উপ-পরিদর্শক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৬৪৮ ঘ.