২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ২৭

গাইবান্ধায় বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 11:17 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

গাইবান্ধা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন। ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে সার্কুলার রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি ট্রাফিক মোড় অতিক্রম করার সময় পুলিশ এতে বাধা দেয়। বাধা অতিক্রম করে সামনে যেতে চাইলে বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। জবাবে বিএনপি কর্মীরাও পুলিশের দিকে পাল্টা ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এ সময় ধাওয়া পাল্টাধাওয়ায় এক পুলিশ কনস্টেবলসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধা পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম ঘটনার কথা স্বীকার করে জানান, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৭১২ ঘ.