কুষ্টিয়া, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার রাত ১২টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দুর্বাচারা গ্রামে চান্নু শেখ (৪৫) নামের ওই ভ্যানচালককে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান।
নিহতের ভাই সরোয়ার শেখ জানান, রাত বারটার দিকে সন্ত্রাসীরা চান্নু শেখকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার ভোর ৫ টার দিকে চান্নু মারা যায় বলে জানান তিনি।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মো. মনির উদ্দিন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক করার চেষ্টা চলছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এসইউ/১৩০৩ ঘ.
bdnews24