২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটের মঘিয়া ইউপি’র নতুন চেয়ারম্যান করিম

বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নতুন চেয়ারম্যান হয়েছেন যুবলীগ নেতা শেখ মঞ্জুরুল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

বাগেরহাট, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নতুন চেয়ারম্যান হয়েছেন যুবলীগ নেতা শেখ মঞ্জুরুল করিম। গত ১৯ ফেব্র“য়ারি চেয়ারম্যান রাধারমণ শিকদার মারা যাওয়ার পর এখানে মঙ্গলবার উপ-নির্বাচন হয়। কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম প্রয়াত রাধারমণ শিকদারের স্ত্রী হাসিরাণী হালদারকে পরাজিত করে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে পাঁচজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০২৭ ঘ.