২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যুবকের লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ার বাড়ইপাড়ার গজারী বন থেকে মঙ্গলবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 08:31 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

সাভার, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ার বাড়ইপাড়ার গজারী বন থেকে মঙ্গলবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. আলমের (২৫) পকেটে পাওয়া কাগজ থেকে তার বাড়ি ধামরাই থানায় বলে জানতে পেরেছে পুলিশ। আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে পথচারীরা গজারী বনের ভিতরে একটি লাশ পড়ে থাকতে দেখে। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। রাতের যে কোনো সময় তাকে পিটিয়ে হত্যার পর দুস্কৃতকারীরা লাশটি ওই স্থানে ফেলে যায় বলে ধারণা করছেন ওসি। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৪২৭ ঘ.