২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিদ্রোহী’ রচনার ৯০তম বার্ষিকীও যৌথভাবে উদযাপন হবে

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর পর বিদ্রোহী কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা রচনার ৯০ বছর পূর্তিও যৌথভাবে উদযাপন করবে বাংলাদেশ ও ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 04:34 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

নয়া দিল্লি, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর পর বিদ্রোহী কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা রচনার ৯০ বছর পূর্তিও যৌথভাবে উদযাপন করবে বাংলাদেশ ও ভারত। নয়া দিল্লিতে সোমবার কবিগুরুর সার্ধশত জন্মবার্ষিকীর বছরব্যাপী অনুষ্ঠানের সমাপনী পর্বে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও এস এম কৃষ্ণা বিদ্রোহী রচনার ৯০ বছর পূর্তি উদযাপনে একমত হন। নজরুলের বিদ্রোহী প্রকাশ হয় ১৯২২ সালে, যা ব্রিটিশবিরোধী আন্দোলনে বাঙালির অনুপ্রেরণা হিসেবে কাজ করে। নজরুল নিজেও পরে বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি পান। ভারতের পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া নজরুলের জীবনের বেশিরভাগ সময় কলকাতায় কাটলেও শেষ জীবন কাটে বাংলাদেশে। তাকে জাতীয় কবির সম্মান দেয় বাংলাদেশ। দীপু মনি ও কৃষ্ণা কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপনে যৌথ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন। দুই দেশের জনগণের আন্তঃযোগাযোগ বাড়ানোর ওপরও জোর দেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৩৫ ঘ.