২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতপুরে ‘হিজবুত তাওহীদ’র ৩ সদস্য আটক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় হিজবুত তাওহীদের সদস্য সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

কুষ্টিয়া, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় হিজবুত তাওহীদের সদস্য সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশকিছু জেহাদি বই, লিফলেট ও সিডি জব্দ করা হয়। রোববার সন্ধ্যায় দৌলতখালী বাজার থেকে গ্রেপ্তার হন দৌলতপুরের মথুরাপুর গ্রামের মামুন হোসেন (২২), উজ্জ্বল হোসেন (২৮) ও আনিসুর রহমান (৩১)। দৌলতপুর থানার ওসি লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবর পেয়ে দৌলতখালী বাজারে অভিযান চালানো হয়। তিনি বলেন, এরা সবাই স্থানীয় একটি বিড়ি কারখানার শ্রমিক। তাদের বিরুদ্ধে চরমপন্থী ধর্মীয় বক্তব্য প্রচারসহ উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০১১ ঘ.