২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন

ধর্ষণ মামলায় দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত। এছাড়া তাদের ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 01:58 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ফরিদপুর, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ মামলায় দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত। এছাড়া তাদের ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। সোমবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শহীদুল্লাহ বাকাউল এ রায় দেন। দণ্ডিতরা হল সদরপুর উপজেলার চরচাঁদপুর গ্রামের কালাম খান (২২) ও লোহারটেক গ্রামের তুষার শেখ (২৩)। দুজনের উপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট বাবু মোল্লা বলেন, ২০০৯ সালের ৯ জুলাই সকালে সদরপুরের মৃধাডাঙ্গি গ্রামে নানিবাড়ি থেকে পাশের নলেরটেক গ্রামে নিজ বাড়ি যাচ্ছিলেন এক কিশোরী। পথে চরভদ্রাসনের আলমনগর হেলিপোর্ট এলাকায় তাকে অস্ত্রের মুখে কালাম ও তুষার তাকে ধর্ষণ করে। ওই সময় আরেকজন তা ভিডিও করে। পরে তা বাজারে ছাড়ে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৯৫১ ঘ.