২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে গুলি করে ১০ লাখ টাকা লুট

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গুলি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 10:55 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গুলি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে যাত্রাবাড়ীর শহিদ ফারুক সড়কে এই ঘটনা ঘটে। গুলিতে আহত আবুল হোসেন (৩৫) ওই সড়কের আবুল খায়ের ট্রেডার্সের কর্মচারী বলে পুলিশ জানিয়েছে। আবুল হোসেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, দুপুর ১টার দিকে প্রতিষ্ঠানের ১০ লাখ ৬০ হাজার টাকা নিয়ে হেঁটে কাছের ন্যাশনাল ব্যাংকে যাচ্ছিলেন তিনি। পথে তিন সন্ত্রাসী এসে গুলি চালিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হোসেনের ডান উরুতে গুলি লেগেছে। সাহাবুদ্দিন নামে এক পথচারী তাকে হাসপাতালে নিয়ে যান। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হোসেনের প্রতিষ্ঠানের মালিককে পাওয়া যাচ্ছে না। লুট হওয়া টাকার পরিমাণও হোসেন ঠিকমতো বলতে পারছেন না বলে জানান মোজাম্মেল। তিনি বলেন, “হোসেন একবার বলছেন ১০ লাখ টাকা, আবার বলছেন ৮ লাখ টাকা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৬৩৫ ঘ.