২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দিনাজপুরে পুনর্ভবা নদীতীরে মাটি কাটার সময় কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 09:29 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

দিনাজপুর, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে পুনর্ভবা নদীতীরে মাটি কাটার সময় কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। ডিবির এসআই ফকরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে সাধুর ঘাট এলাকার সেকেন্দার আলী ঘর তৈরির জন্য পুনর্ভবা নদীতীর থেকে মাটি কাটার সময় মুর্তিটি পান। খবর পেয়ে সকাল ১১টার দিকে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুর্তিটি উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিক পরীক্ষায় মুর্তিটি কষ্টি পাথরের বলে নিশ্চিত হওয়া গেছে। ৬৭ কেজি ওজনের মূর্তিটি দৈর্ঘ্যে সাড়ে ৩২ ইঞ্চি এবং প্রস্থে ২৭ ইঞ্চি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৫১৭ ঘ.