বরিশাল, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলায় নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে এক শ্রমিক মারা গেছেন।
শনিবার দুপুরে পৌর সদরের চরগাধাতলী মহল্লায় এ দুর্ঘটনায় মৃত নুর আলম (১৯) উপজেলার শরিফাবাদ গ্রামের জসিম মৃধার ছেলে।
গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান আহম্মেদ জানান, একটি বাড়ির নির্মাণ কাজ করার সময় বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই নুর আলমের মৃত্যু হয়।
এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে এসআই ফোরকান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২২২৮ ঘ.
bdnews24