২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ২ যুবকের লাশ উদ্ধার

টঙ্গীতে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 09:38 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

গাজীপুর, মে ০৫ ( বিাডনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীতে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৭টার দিকে টঙ্গীর দত্তপাড়া রেললাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, লাশের ভ্রু’র পাশে ক্ষত চিহ্ন ছিল। মৃতের শরীরে কোনো কাপড় ছিল না। শনিবার সকালে টঙ্গী রেল জংশনের কাছে নতুন বাজারে ট্রেনে কাটা পড়ে অন্য যুবক নিহত হয় বলে পুলিশ জানিয়েছে। টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, ওই যুবকের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। ট্রেনে কাটা পড়ে নিহত ওই যুবকের পরনে জিন্সের প্যান্ট, কালো রংয়ের হাফ হাতা গেঞ্জি ও মাথায় কালো ক্যাপ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৩৫ ঘ.