২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত

ঊপকূলীয় এলাকার ওপর দিয়ে প্রবল ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 02:09 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঊপকূলীয় এলাকার ওপর দিয়ে প্রবল ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে উত্তর-পশ্চিমা ঝড়ো হওয়া এবং কালবৈশাখী হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে ঊপকূলীয় এলাকার কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২০০৭ ঘ.