২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন নেই’

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে এখন সেনাবাহিনীর কোনো প্রয়োজন নেই বলে মনে করেন নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

নওগাঁ, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে এখন সেনাবাহিনীর কোনো প্রয়োজন নেই বলে মনে করেন নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী। বৃহস্পতিবার নওগাঁয় তিনি বলেন, “ইতোমধ্যে নির্বাচন কমিশন সেনাবাহিনী ছাড়াই দেশে কয়েকটি নির্বাচন সফলভাবে সম্পন্ন করেছে।” দুপুরে তিনি সদর উপজেলার সার্ভার স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ দেশের প্রত্যেকটি মানুষই সচেতন বলেও তিনি মন্তব্য করেন। নওগাঁর জেলা প্রশাসক মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক একেএম ফজলে রাব্বী, পুলিশ সুপার ওয়াইএম বেলালুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯৪৫ ঘ.