নীলফামারী, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রী আসার খবরে শুরু করা একটি সড়কের সংস্কার কাজ এলাকাবাসী বন্ধ করে দিয়েছে।
এলাকাবাসী জানায়, শুক্রবার ২২ কিলোমিটার দীর্ঘ নীলফামারী-ডোমার সড়ক পরিদর্শনে আসার কথা যোগাযোগ ও রেলপথ মন্ত্রী ওবায়দুল কাদেরের। এ কারণে সড়ক ও জনপদ বিভাগ কাদামাটি, খোয়া ও বালু দিয়ে তড়িঘড়ি সড়কটির সংস্কার শুরু করে।
সদরের পলাশবাড়ি ইউনিয়নের নটখানার মমতাজ আলীর ছেলে মশিউর রহমানসহ আরো কয়েকজন বলেন, এলাকার লোকজন বিষয়টি বুঝতে পেরে কাজটি বন্ধ করে দেয়।
তিনি বলেন, হাজারো খানাখন্দে ভরা নীলফামারী-ডোমার সড়কটি চলাচল অযোগ্য হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে।
নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, মন্ত্রী আসছেন বলে সংস্কার করা হচ্ছিল। কিন্তু স্থানীয় জনগণ কাজটি বন্ধ করে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৯২৬ ঘ.
bdnews24