২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিরাইয়ে হাওরের ফসল পানির নিচে

পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে হাওর তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জের দিরাই উপজেলায় বোরো ফসলের ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 06:15 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

সুনামগঞ্জ, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে হাওর তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জের দিরাই উপজেলায় বোরো ফসলের ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সারাদিন উপজেলার বরাম হাওরের আফরমারা এলাকার বাঁধটি ভেঙে পড়লে এখানকার প্রায় দেড় হাজার হেক্টর জমির বোরো ফসলি পানিতে তলিয়ে যায়। কৃষকরা জানিয়েছেন, তারা পাকা ধানের ৫০ ভাগ ঘরে তুলতে পেরেছেন, বাকি ৫০ ভাগ পানিতে তলিয়ে গেছে। দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, টানা বৃষ্টির কারণে কৃষকরা সব ধান পাকা কাটতে পারেনি। অর্ধেকের মতো কাটতে পেরেছেন। কৃষক শিবলু মিয়া জানান, হাওরে তার ১২ কিয়ার জমি ছিল। গত কয়েক দিনে অর্ধেক ধান কাটতে পেরেছিলেন। কৃষক লিটন রঞ্জন দাস জানান, দুর্নীতির কারণে হাওর রক্ষা বাঁধে কাজ অনেক কম হয়েছে। তাই প্রথম ধাক্কাতেই হাওরে পানি ঢুকে গেছে। পিআইসিতে (প্রকল্প বাস্তবায়ন কমিটি) যারা ছিলেন তারা টাকা লুটপাট করেছেন বলে অভিযোগ করেন এই কৃষক। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এম আফসারুজ্জামান জানান, বরাম হাওর তলিয়ে যাওয়ায় কৃষকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে তিনি জানান, পানি আসার আগেই কৃষকরা ৬৫ ভাগ পাকা ধান কেটে ফেলেছেন। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান হাওড় রক্ষা বাঁধে দুর্নীতির কথা অস্বীকার করে জানান, হাওরের ৯৫ ভাগ ধান কেটে হয়ে গেছে। বরাম হাওরে পানি ঢুকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০১২ ঘ.