নীলফামারী, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী সদর উপজেলায় বাসের ধাক্কায় তিন মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলার ময়দানের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জলঢাকা ডিগ্রি কলেজের প্রভাষক তাজুল ইসলাম (৪০), তার শ্যালিকা মন (৩০) ও তার মেয়ে মমো (৫)।
নীলফামারী থানার ওসি ভুঁইয়া মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জলঢাকা থেকে ছেড়ে আসা সাথী এন্টারপ্রাইজ নামের বাসটি ময়দানের পাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই এর তিন আরোহী নিহত হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি ভাংচুর এবং সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেয়।
দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬৪৫ ঘ.
bdnews24