২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াতের দুই নেতা-কর্মী গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর পতেঙ্গা থানার আমিরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2012, 10:46 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

চট্টগ্রাম, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর পতেঙ্গা থানার আমিরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পতেঙ্গা থানার ওসি প্রদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে নাজিরপাড়া থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আমির জাকির হোসেন (৪৫) এবং কর্মী মো. সেলিম (৪০)। ওসি বলেন, “জাকির হোসেন নাজিরপাড়া এলাকায় নিজ বাড়িতে এক বৈঠকে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছেন- এমন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ওই দুজনকে আটক করা হয়।” তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে দুজনকে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় একটি মামলাও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/১৬৪৪ ঘ.